সোমবার সকালে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকা এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
সিলেটের ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন বলেন, সকালে সিলেটগামী একটি ট্রাক দয়ামীর সোয়ারগাঁও এলাকায় দাঁড়িয়েছিল। ওই সময় সিলেটগামী অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)