ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩০, ২৮ জুন ২০২৩
সাভারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর
ফাইল ছবি

ঢাকার সাভারে একটি গাড়ির চাপায় হাজেরা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় হাজেরার মরদেহ উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় রাখা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাজেরা খাতুন সাভারের চন্দ্রনারায়ণপুরের বাসিন্দা।

সাভার হাইওয়ে থানার এসআই মোয়াজ্জেম হোসেন জানান, রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরগামী লেনে বলিয়াপুর এলাকায় একটি অজ্ঞাত গাড়ি হাজেরাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নেয় পুলিশ।

Advertisement

তিনি আরো বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা থানায় আসছে। এ ঘটনায় ঘাতক গাড়িটিকে চিহ্নিতের চেষ্টা চলছে।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!