ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইটনা হাওরে ধরা পড়লো ৩৪০ কেজির শাপলা পাতা মাছ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১১, ২৮ জুন ২০২৩
ইটনা হাওরে ধরা পড়লো ৩৪০ কেজির শাপলা পাতা মাছ
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর হাওরে ৩৪০ কেজি ওজনের বিরল শাপলা পাতা মাছ ধরা পড়েছে। বুধবার দুপুরে ধনপুর বাজারে ৫০০ টাকা কেজি দরে কেটে মাছটি বিক্রি করা হয়। 

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধনপুর ইউনিয়নের বাঁশখাই এলাকার ধনপুর হাওরে বিরল এই মাছটি স্থানীয় জেলেদের জালে ধরা পড়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাঁকশাই গ্রাম সংলগ্ন হাওরে অবিনাশ দাস, দীপক দাস, বাবুল দাস, পৃথিশ দাসসহ ১৯ জন জেলে বড় বেড় জাল নিয়ে মাছ ধরতে যান। জালে বিরল এই মাছটি দেখে প্রথমে তারা ভয় পেয়ে যান। এ সময় মাছ নৌকায় উঠিয়ে গ্রামে নিয়ে আসলে তারা নিশ্চিত হন এটি শাপলা পাতা মাছ।

জেলে অবিনাশ দাস বলেন, প্রথমে চিন্তিত ছিলাম এই মাছটি দেখে। ঈদের জন্য বাইরে নিতে না পারায় উচিত দাম পায়নি। পরে স্থানীয় ধনপুর বাজারে মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে এক লাখ ৭০ হাজার টাকা বিক্রি করা হয়েছে।

ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদীপ কুমার দাস বলেন, হাওরে বিশালাকৃতির মাছ দেখে ভয় পেয়ে যায়। পরে মাছটি গ্রামের হাটে ৫০০ টাকা কেজি করে বিক্রি করা হয়। স্থানীয়ভাবে আমরা এটিকে ‘আঙ্গস মাছ’ ডাকি।

ইটনা উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব চন্দ্র দাস জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এই মাছটি ধরা নিষেধ। হাওরের জেলেরা এই মাছ ও আইন বিষয়ে সচেতন নন। তারা সাধু পানিতে বিরল প্রজাতির এই মাছটি ধরে হয়তো বিক্রি করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!