তবে গৃহবধূর স্বামীর পরিবারের দাবি, অসুস্থ গৃহবধূ নিজ ঘরের মধ্যে গায়ে আগুন দিয়ে দগ্ধ হয়ে মারা গেছেন।
মৃত ঝর্না আক্তার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা আলোকদিয়া বলিপাড়া গ্রামের মোহাম্মদ রায়হানের (২৮) স্ত্রী।
.png)
মামলার এজাহার, স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, ছাগলনাইয়ার বলিপাড়ার মোহাম্মদ রায়হানের সঙ্গে চার বছর আগে চট্টগ্রামের মিরসরাই উপজেলার পরাগলপুর গ্রামের মো. আজাদের মেয়ে ঝর্না বেগমের বিয়ে হয়। এই দম্পতির তিন বছরের এক মেয়ে সন্তান রয়েছে। এক বছরের বেশি সময় ধরে ঝর্না বেগম ক্যানসারসহ নানা রোগে আক্রান্ত। রোববার বিকেলে বসতঘরের টিনের চালের ওপর ধোঁয়া দেখে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
আগুন নেভানোর পর ঘরের মধ্যে ঝর্নার দগ্ধ লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় গৃহবধূর মা নূরজাহান বেগম বাদী হয়ে ঝর্নার স্বামী ও স্বামীর পরিবারের সদস্যদের আসামি করে রাতেই ছাগলনাইয়া থানায় মামলা করেন। পুলিশ গৃহবধূর স্বামী মোহাম্মদ রায়হানকে গ্রেফতার করেছে।
ছাগলনাইয়া থানার ওসি সুদীপ রায় বলেন, গৃহবধূর দগ্ধ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর মায়ের করা মামলায় গৃহবধূর স্বামীকে গ্রেফতার করা হয়েছে।