ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সন্ত্রাসী গোষ্ঠীর ১৩ সদস্যকে পুড়িয়ে হত্যা করল উত্তেজিত জনতা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৩, ২৫ এপ্রিল ২০২৩
সন্ত্রাসী গোষ্ঠীর ১৩ সদস্যকে পুড়িয়ে হত্যা করল উত্তেজিত জনতা
ছবি: সংগৃহীত

হাইতিতে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী গোষ্ঠী তথা গ্যাংয়ের অন্তত ১৩ সদস্যকে পিটিয়ে ও পুড়িয়ে মেরে ফেলেছে উত্তেজিত একদল জনতা।

সোমবার (২৪ এপ্রিল) রাজধানী পোর্ট-অ-প্রিন্সে সন্দেহভাজন গ্যাংয়ের সদস্যদের পেট্রল-ভেজা টায়ার দিয়ে মারধর করা হয়। এরপর তাদের শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পুলিশ বলছে, এই ঘটনার আগ মুহূর্তে গ্যাংয়ের সদস্যদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। জনসাধারণ কীভাবে সন্দেহভাজনদের ধরে ফেলেছিল সেই ব্যাখ্যা দেয়নি পুলিশ।

Advertisement

২০২১ সালের জুলাইয়ে হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস হত্যাকাণ্ডের পর থেকে দেশটিতে ক্রমবর্ধমান হারে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। সোমবার জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাইতির রাজধানীতে চলমান নিরাপত্তাহীনতা যুদ্ধরত দেশগুলোর মতো পর্যায়ে পৌঁছে গেছে।

আরো পড়ুন>> বিশ্বজুড়ে সামরিক ব্যয়ের সর্বোচ্চ রেকর্ড

দেশটির বিভিন্ন সশস্ত্র গ্যাংয়ের সদস্যরা আঞ্চলিক নিয়ন্ত্রণ বৃদ্ধি করার জন্য নিজেদের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ক্যারিবীয় এই দেশটিতে পুলিশ ও প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মাঝে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে দেশটিতে অনেক বেসামরিক নাগরিকের প্রাণহানিও ঘটছে।

জাতিসংঘের মতে, হাইতিতে কেবল গত ১৪ থেকে ১৯ এপ্রিলের মাঝে বিভিন্ন গ্যাংয়ের সহিংসতায় ১৮ জন নারী ও দুই শিশুসহ প্রায় ৭০ জন নিহত হয়েছেন। সংঘাতের কারণে দেশটিতে অনেক স্কুল এবং স্বাস্থ্য কেন্দ্র বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!