ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পদ্মায় জেলের জালে উঠল সাড়ে ১২ কেজির বোয়াল 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৭, ২৬ জুন ২০২৩
পদ্মায় জেলের জালে উঠল সাড়ে ১২ কেজির বোয়াল 
ফাইল ফটো

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১২ কেজি ওজনের বোয়াল। বিশালাকৃতির বোয়াল মাছটি দেখতে আড়তে ভিড় করেন আশপাশের মানুষ।

সোমবার সকালে হরিরামপুরের আন্ধারমানিক ট্রলার ঘাট মৎস্য আড়তে বোয়ালটি বিক্রি করতে আসেন জেলে শ্যামল হালদার। এর আগে, রোববার মধ্যরাতে উপজেলার হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের শ্যামল হালদারের ভেসাল জালে মাছটি ধরা পড়ে।

জেলে শ্যামল হালদার বলেন, পদ্মা নদীতে ভেসাল জাল দিয়ে দীর্ঘদিন ধরে মাছ ধরি। বড় মাছ ধরলে ভালো লাগে। আড়তদার সুমন রাজবংশী রাধু দাদা মাছটি খাওয়ার জন্য নিয়েছেন। তাই রাধু দাদার কাছে ১৩ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি।

সুমন রাজবংশী রাধু জানান, বিশালাকৃতির বোয়াল মাছটি দরদাম করে ১৩ হাজার ২০০ টাকায় কিনেছেন তিনি। তবে বেশ কয়েকজন ক্রেতা মাছটি আরো বেশি দামে কিনে নিতে চেয়েছিলেন। কিন্তু মাছটি বিক্রি না করে নিজেরা খাওয়ার জন্য নিয়েছেন তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!