ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরিবারের সবার সামনে ছোট ভাইকে গলাকেটে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৩, ২৪ জুন ২০২৩
পরিবারের সবার সামনে ছোট ভাইকে গলাকেটে হত্যা
নাঙ্গলকোট থানা- ফাইল ফটো

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ছোট ভাই দেলোয়ার হোসেনকে (৩০) ছুরি দিয়ে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই রমজান আলীর বিরুদ্ধে।

শনিবার সকাল ১০টায় উপজেলার কিনারা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ থানায় নিয়ে যায়। নিহত দেলোয়ার হোসেন উপজেলার কিনারা গ্রামের বশির আহমদের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে রমজান আলীর সঙ্গে দেলোয়ার হোসেনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিবারের সবার সামনে ধারালো ছুরি দিয়ে দেলোয়ার হোসেনের গলা কাটে দেন রমজান আলী। পরে দেলোয়ার হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!