ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় অপহৃত ২ কলেজছাত্র উদ্ধার, গ্রেফতার ১

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৩, ২৪ জুন ২০২৩
নওগাঁয় অপহৃত ২ কলেজছাত্র উদ্ধার, গ্রেফতার ১
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁয় অপহৃত দুই কলেজছাত্রকে উদ্ধারসহ অপহরণকারী রাকিব হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে উপজেলার কীর্ত্তিপুর এলাকা থেকে তাদের উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

অপহৃত দুই কলেজছাত্র হলেন, জেলার মান্দা থানার আতিকুর রহমান ও আহসান হাবিব। অপহরণকারীরা হলেন, সদর থানার কীর্ত্তিপুর এলাকার শহিদ হোসেনের ছেল রাকিব হোসেন এবং একই এলাকার লিটন সরদার। তবে তিনি পলাতক রয়েছেন।

শনিবার সকালে র‌্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞত্তি থেকে তথ্য জানায়।

Advertisement

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার মান্দা থানার আতিকুর রহমান ও আহসান হাবিব নামে দুই কলেজছাত্র শুক্রবার সদর থানার কীর্ত্তিপুর এলাকায় ঘুরতে আসেন। এ সময় গল্পের একপর্যায়ে রাকিব ও লিটন তাদেরকে নির্জন স্থানে নিয়ে যান। এরপর ভয়ভীতি দেখিয়ে তাদের নিকট থাকা মোবাইল ও টাকা নিয়ে নেন। আসামিরা মুক্তিপণ আদায়ের জন্য তাদের পরিবারকে ফোন করলে পরিবার বিকাশের মাধ্যমে ২ হাজার টাকা পাঠায়।

পরে তারা মুক্তিপণ আদায়ের জন্য আরো টাকা পাঠাতে বলে তা না হলে প্রাণনাশের হুমকি দেয় পরিবারকে। এরপর ভিকটিমের পরিবার র‌্যাব ক্যাম্পে অভিযোগ করে।

অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে শুক্রবার রাতে কীর্ত্তিপুর এলাকা থেকে অপহরণকারী রাকিব হোসেনকে গ্রেফতার করা গেলেও তার সহযোগী লিটন সরদার পালিয়ে যান। 

পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, এ সময় সেখান থেকে অপহরণের শিকার দুই কলেজছাত্রকে উদ্ধার করে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ধৃত ও পলাতক আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!