ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় আম ও আমজাত পণ্যের মেলা শুরু

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৯, ১৯ জুন ২০২৩
নওগাঁয় আম ও আমজাত পণ্যের মেলা শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁয় পাঁচদিন ব্যাপী শুরু হয়েছে আম ও আমজাত পণ্যের মেলা। সোমবার বিকেল থেকে নওগাঁ শহরের নওযোয়ান মাঠে মেলা শুরু হয়েছে। চলবে আগামী ২৩ জুন পর্যন্ত।

প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান। পরে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলায় ৩০টি আম ও আমজাত পণ্যের স্টল অংশ নিচ্ছে। ব্যানানা ম্যাংগো, আম্রপালি, লখনা, গৌড়মতি এবং বারি জাতসহ বিভিন্ন আম দিয়ে স্টলগুলো সাজানো হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে মেলা শুরু হবে চলবে সন্ধ্যা পর্যন্ত।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, আম বাজারজাতকরণ এবং প্রদর্শনের জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। এ মেলার মাধ্যমে নওগাঁর আমের একটি ব্র্যান্ডিং তৈরি হবে। এরইমধ্যে এ নওগাঁর আমের পরিচিতি বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নওগাঁ মেলা
লিংক সফলভাবে কপি হয়েছে!