ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাবার সঙ্গে ঘুরতে বেরিয়ে পথেই নিথর শিশু সাহাবি

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০০:২২, ২৪ জুন ২০২৩
বাবার সঙ্গে ঘুরতে বেরিয়ে পথেই নিথর শিশু সাহাবি
ছবি- সংগৃহীত

বাবার সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিল ছয় বছর বয়সী মোস্তাক আহমেদ সাহাবি। তবে সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মৃত্যুর কোলে ঢোলে পড়ে শিশুটি। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার বাবা বিল্লাল হোসেন।

শুক্রবার বিকেলে যশোর শহরতলীর সন্যাসী দিঘীরপাড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে বিল্লাল ও তার ছেলেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শিশু সাহাবিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

অবস্থার অবনতি হলে সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতাল থেকে বিল্লালকে খুলনায় পাঠানো হয়।

স্থানীয়রা জানান, যশোর সদর উপজেলার সিরাজসিংহা গ্রামের বিল্লাল হোসেন বিকেলে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন। বিকেল ৫টার দিকে মুড়লী থেকে চাঁচড়ার দিকে যাওয়ার সময় পথিমধ্যে সন্যাসী দিঘীরপাড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো উ ১৪-১৫৬৯) তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ছেলে সাহাবি। তার বাবা বিল্লাল হোসেনও গুরুতর আহত হন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!