গ্রেফতার সুজন উপজেলার নলকুড়া ইউনিয়নের বাসিন্দা। এর আগে বুধবার (২১ জুন) রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।
জানা গেছে, গত ১৯ জুন নিজ বসতবাড়িতে শিশুটিকে একা রেখে তার মা পাশের জমিতে কাজ করতে যান। এই সুযোগে সুজন শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান। পরে তার মা বাড়িতে ফিরে গেলে ঐ শিশু সমস্ত ঘটনা খুলে বলেন। পরে মামলা হলে বুধবার রাতে সুজনকে গ্রেফতার করে পুলিশ।
.png)
ঝিনাইগাতী থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।