ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণের দায়ে কারাগারে চাচা

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৩, ২২ জুন ২০২৩
প্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণের দায়ে কারাগারে চাচা
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর বাউফলে ভাতিজিকে ধর্ষণের দায়ে চাচা ফোরকান মোল্লাকে (৫৫) কারাগারে পাঠিয়েছে পটুয়াখালী চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালত।

বৃহস্পতিবার আদালতের বিচারক মোহাম্মদ জামাল হোসেন এ আদেশ দেন।

জানা যায়, বাউফল থানার সূর্য্যমনি ইউপির রামনগর এলাকার এক ব্যক্তির চার সন্তানের মধ্যে ১ ছেলে ও ২ মেয়ে শারীরিক প্রতিবন্ধী। এরমধ্যে এক প্রতিবন্ধী (২৫) মেয়ে ২০২২ সালের ২৮ ডিসেম্বর বিকেলে নিজ বসতবাড়ির বারান্দায় বসে ছিলেন। হঠাৎ ভিকটিমকে অনেকক্ষণ ধরে বাড়িতে না পেয়ে সবাই আশে-পাশে খুঁজতে থাকেন। পরে ভিকটিমকে খুঁজে পাওয়া যায়। এ সময় তিনি বাড়ির সবাইকে জানান, তার চাচা ফোরকান মোল্লা তাকে ধর্ষণ করেছেন। পরে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়।  

Advertisement

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আল আমিন হাওলাদার জানান, ৩ জানুয়ারি বাউফল থানায় বাদী হয়ে মামলা করেন ধর্ষণের শিকার নারীর ভাবি (৩৫)। মামলাটি বর্তমানে বাউফল থানায় তদন্তাধীন আছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!