বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা চেয়ারম্যান শাহ-ই আলম বাচ্চু ঐ কৃষকদের হাতে প্রণোদনার মালামাল তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান ও জাকির হোসেন উপস্থিত ছিলেন।
.png)
কৃষি কর্মকর্তারা জানান, কৃষি দফতরের আয়োজনে ২২-২৩ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫টি করে নারিকেল চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।