রোববার (৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোনাই বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
এদিকে আগুন নেভাতে গিয়ে তিন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
আহতরা হলেন, রামপাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার ইসাবুল মোল্লা (৩৫), টুটুল সরকার (২৫), আব্দুল কাদের জনি (২৪)।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে, ইলেকট্রনিক্স, হার্ডওয়ার, কম্পিউটার, মুদি ও চায়ের দোকান।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক উত্তম বৈরাগী বলেন, রাতে এবাদুল হকের ইলেকট্রনিক্সের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ১০টি দোকান পুড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। সরকারিভাবে সহায়তার দাবি জানান তিনি।
বাগেরহাটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়েছি। আগুন নেভানোর সময় তেলের ড্রামের গরম তেল ছিটে তিন ফায়ার ফাইটার আহত হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।