ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগেরহাটের সেই লিটন কারাগারে

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৭, ৮ জুন ২০২৩
বাগেরহাটের সেই লিটন কারাগারে
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটে বন মামলায় গ্রেফতারী পরোয়ানা নিয়ে পলাতক থাকা বহুল আলোচিত লিটন মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার চিলা ইউনিয়নের কাটাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

লিটন মন্ডল সদর উপজেলার চিলা ইউনিয়নের নাগের পুকুর পাড় এলাকার বাসিন্দা।

মোংলা থানার ওসি মোহাম্মদ সামসুউদ্দীন জানান, বন আইনের একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা নিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন লিটন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন বলেন, লিটন গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভুক্তভোগীরা। দীর্ঘদিন ধরে তিনি নানাভাবে ভয়-ভীতি দেখিয়ে এলাকার নিরীহ মানুষের থেকে চাঁদাবাজি করে আসছিলেন।

লিটন এলাকার বিভিন্ন মানুষকে ভিজিডি কার্ড ও ঘরসহ নানা সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকাও হাতিয়ে নিয়েছেন বলে জানান ঐ চেয়ারম্যান।

এছাড়া তার বিরুদ্ধে সুন্দরবন কেন্দ্রিক বিভিন্ন ধরনের বন অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করারও একাধিক অভিযোগ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!