ঐদিন বিকেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাগেরহাট পুলিশ সুপার কেএম আরিফুল হক (পিপিএম)।
আটককৃতরা হলেন, বাগেরহাট শরনখোলা উপজেলার আশরাফ আলী মুন্সির ছেলে রেজাউল মুন্সি (৩২) ও একই উপজেলার জয়নাল সরদারের ছেলে এসমাইল হোসেন (৩৫)।
.png)
পুলিশ সুপার কেএম আরিফুল হক (পিপিএম) বলেন, ২০২২ সালের ২১ ডিসেম্বর জলদস্যু কর্তৃক জেলে অপহরণের ঘটনায় মোংলা থানায় একটি মামলা হয়। ২৬ ডিসেম্বর পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিসহ বন্দুক ও গুলিসহ ১১ জন অপহৃত জেলেকে উদ্ধার করা হয়।
অত্র মামলার অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে এই দুই জলদস্যুকে আটক করে। এ সময় আসামিদের স্বীকারোক্তিতে শরনখোলা রেঞ্জের সুন্দরবনের পাথুরিয়া নদীর পূর্বপাড়ের গভীর নলবনের ভেতর থেকে তিনটি একনলা বন্দুক, ১০ রাউন্ড বন্দুকের কার্তুজ, দুইটি দা, একটি হাতুড়ি, বাজি ফুটানোর যন্ত্র ও একটি খাতা উদ্ধার করা হয়।
আটককৃত আসামিদের বিরুদ্ধে শরনখোলা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের ঐ কর্মকর্তা।