ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে ত্রিমুখী সংঘর্ষ, সড়কে ঝরল পিকআপচালকের প্রাণ

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৯, ২২ জুন ২০২৩
যশোরে ত্রিমুখী সংঘর্ষ, সড়কে ঝরল পিকআপচালকের প্রাণ
ফাইল ছবি

যশোরে পিকআপ, ট্যাংক লরি ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে পিকআপচালক রাজীব তালুকদার নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে যশোর সদর উপজেলার রূপদিয়া শহীদ স্মৃতি কলেজের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পিকআপচালক রাজীব তালুকদার বরিশালের বাবুগঞ্জের আব্দুল হাকিম তালুকদারের ছেলে।

নওয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যশোর থেকে খুলনাগামী একটি পিকআপ এবং খুলনা থেকে যশোরগামী কার্গো ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ট্যাংক লরিও ধাক্কা দেয়। এতে পিকআপচালক রাজীব তালুকদার ঘটনাস্থলেই নিহত হন। পিকআপ ও কার্গো ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। আর ট্যাংক লরিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

এদিকে খবর পেয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা লাশ উদ্ধার করেছেন। এছাড়াও সড়কের ওপর দুমড়ে-মুচড়ে ক্ষতিগ্রস্ত হওয়া গাড়িগুলো হাইওয়ে পুলিশের সঙ্গে যৌথভাবে সরিয়ে ফেলেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!