ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কসবায় ৪ দোকান আগুনে পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৬, ২১ জুন ২০২৩
কসবায় ৪ দোকান আগুনে পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের পুরাতন বাজারের টিনশেড মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।

জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে কসবা পৌর শহরের পুরাতন বাজার (সীমান্ত কমপ্লেক্সের পাশে) টিনশেড মার্কেটে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন, পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুই ঘণ্টাব্যাপী অগ্নিকাণ্ডে মার্কেটের রডের দোকান, থাই গ্লাসের দোকান, ফুলের দোকানসহ মোট ৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে কিসের থেকে আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে তা জানা যায়নি।

Advertisement

কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সবার সহযোগিতায় বিকেল সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি স্বাভাবিক অগ্নিকাণ্ড নাকি দুবৃর্ত্তের দেওয়া আগুন, এ ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!