রোববার সন্ধ্যায় উপজেলার করজগ্রাম হিন্দুপাড়া গ্রামে শ্যামকৃষ্ণ সরকারের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
বাড়ির মালিক শ্যামকৃষ্ণ সরকার জানান, সন্ধ্যার দিকে বাড়ির লোকজন কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে ঘরে রাখা ফ্রিজ থেকে আগুন ধরে। মুহূর্তেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দিলে তারা গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
.png)
ততক্ষণে মাটির দুইতলা বাড়ির ৯টি কক্ষ, কক্ষের বিভিন্ন আসবাবপত্র, নগদ এক লাাখ ১৯ হাজার টাকা এবং বাড়ির ছাউনির প্রায় ৪৫ বান্ডিল টিন পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া বাড়িতে থাকা প্রায় ৫ ভরি স্বর্ণালংকার এখনো খুঁজে পাওয়া যায়নি। এতে সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আরএ শামীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিদ্যুৎ লাইনের গোলযোগের কারণে ফ্রিজে আগুন ধরতে পরে।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে স্থানীয় চেয়ারম্যানকে পাঠিয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সার্বিক সহযোগিতা করা হবে।