ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোংলায় বসতঘরে আগুন, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৬, ১৭ জুন ২০২৩
মোংলায় বসতঘরে আগুন, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের মোংলায় বসতঘরে আগুন লেগে ঘুমন্ত স্বামী-স্ত্রীসহ তাদের দুই শিশু সন্তান অগ্নিদগ্ধ হয়েছেন। শুক্রবার (১৬ জুন) গভীর রাতে উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের জয়নালের বাড়িতে এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন, দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে জয়নাল খাঁন (৩৮), তার স্ত্রী কাকলী বেগম (২৮), ছেলে জিহাদুল ইসলাম (৩) ও মেয়ে বৃষ্টি আক্তার (১৮)।

স্থানীয় ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন বলেন, শুক্রবার গভীর রাতে হঠাৎ বৈদ্যুতিক শট সার্কিট থেকে লাগা আগুনে দগ্ধদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধ স্বামী-স্ত্রীসহ তাদের সন্তানদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে পাঠান। এতে জয়নালের সব মিলিয়ে (প্রায়) ২০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!