ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে দুই গ্রামের বিরোধ, ছুরিকাঘাতে যুবককে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৫, ২০ জুন ২০২৩
টাঙ্গাইলে দুই গ্রামের বিরোধ, ছুরিকাঘাতে যুবককে হত্যা
ফাইল ছবি

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. জনি (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় উপজেলার লাউহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. জনি (২৩) উপজেলার হেরেন্ড পাড়ার বাদশা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, প্রায় এক মাস পূর্বে দেলদুয়ার এম আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে পিয়ন ও আয়া পদে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগকে কেন্দ্র করে লাউহাটি ও হেরেন্ড পাড়া গ্রামের মানুষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে সোমবার সন্ধ্যায় হেরেন্ড পাড়ার জনি লাউহাটি বাজারে একটি দোকানে যান। এ সময় জনিকে ডেকে নিয়ে প্রতিপক্ষের গ্রামের কয়েকজন ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করেন।

Advertisement

এ সময় আশপাশের লোকজন চলে এলে হামলাকারীরা চলে যান। গুরুতর আহত জনিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দেলদুয়ার থানার ওসি নাসির উদ্দিন মৃধা বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!