ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪২, ১৮ জুন ২০২৩
টাঙ্গাইলে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ
টাঙ্গাইলে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ। ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। 

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের স্থানীয় সরকারের উপপরিচালক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিন, এনডিসি খায়রুল ইসলাম প্রমুখ।

জেলার ৫৫টি ইউনিয়নে নতুন নিয়োগপ্রাপ্ত ৮৩ জন পুরুষ ও ৮ জন নারী গ্রাম পুলিশকে মোট ৯১ টি বাইসাইকেল ও তাদের প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!