সোমবার ভোরে টেকনাফের নতুন পল্লানপাড়া পাহাড়ি বৈদ্যঘোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১৫।
র্যাব বলছে, আটক আব্দুল আরফ ওরফে আরিফুল ইসলাম (৪৬) টেকনাফের নতুন পল্লান পাড়া মৃত সিরাজুল ইসলাম মেম্বারের ছেলে। তিনি সাগর পথে মানব পাচারের মূলহোতা। রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় মানুষদের জিম্মি করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মিয়ানমার ও মালয়েশিয়ায় পাচার করতেন। তার ভাই ইউপি সদস্য মো. ফারুক মেম্বারের ছত্রছায়ায় এলাকায় ভয়ঙ্কর মানবপাচার সিন্ডিকেট রয়েছে তার। এমনকি এসব কাজে ব্যবহার করতে কিশোর গ্যাংও গড়ে তোলেন। তার বিরুদ্ধে মানবপাচার, ডাকাতি ও মাদকসহ থানায় একাধিক মামলা রয়েছে।
.png)
এ বিষয়ে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, পাহাড়কেন্দ্রিক শীর্ষ ডাকাত এবং মানবপাচারের মূলহোতা আরিফের অবস্থানের খবরে র্যাব ওই এলাকা ঘিরে অভিযান পরিচালনা করে। এ সময় পালানোর চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়। তিনি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে পাহাড়কেন্দ্রিক মাদক, অপহরণ মানবপাচারসহ ডাকাতির আস্তানা গড়ে তোলেন। আমরা তার সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি।
টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম জানান, পাহাড়ের ত্রাস, শীর্ষ ডাকাত ও মানবপাচারের মূলহোতা আরিফুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে রিমান্ড চাওয়া হবে।