ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল চাচা-ভাতিজার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৯, ১৮ জুন ২০২৩
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল চাচা-ভাতিজার
ফাইল ফটো

ফেনীর বিসিক রাস্তার মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার দেবীদ্বার উপজেলার বনকোর্ট এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. তারেক (২০) ও একই এলাকার আবদুল আওয়ালের ছেলে মো. সজীব (১৯)। আহত ব্যক্তি একই এলাকার আবদুল করিমের ছেলে মো. বাবু (২১)।

জানা যায়, ফেনীতে শনিবার (১৭ জুন) রাতে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে তারা তিনজন রোববার সকালে মোটরসাইকেলযোগে নিজ এলাকা কুমিল্লায় ফিরে যাচ্ছিলেন। পরে সকাল সাড়ে ৭টার দিকে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা খায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন। পরে বাকী দুজনকে হাসপাতালে ভর্তি দেওয়ার কিছুক্ষণ পর সজীবও মারা যান।

Advertisement

মহিপাল হাইওয়ে পুলিশের ওসি মোস্তফা কামাল জানান, রোববার সকালে খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!