বুধবার বিকেলে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দেবীপুর মা মনি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল জানান, বিকেলে ঐ স্থান একটি অটোরিকশা দুর্ঘটনাকবলিত হয়। এটি পুলিশ হেফাজতে নেয়ার সময় ভেতরে থাকা বস্তার মধ্যে এক কেজি গাঁজা এবং ৮০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। অটোরিকশাটিতে কোনো রেজিস্ট্রেশন নম্বর ছিল না। দুর্ঘটনার পর এর চালক পালিয়ে যান। এ বিষয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
.png)