যানবাহন ও পথচারীদের চলাচলের জন্য স্থানীরা ব্রিজটির ওপর দিয়ে গাছ ও কাঠের মাধ্যমে জোড়া-তালি দেন। তাও ভেঙে গেছে। তবুও প্রয়োজনের তাগিদে ওই ব্রিজটির ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে রিকশা, ভ্যান, অটো ও মোটরসাইকেল। চরম উৎকণ্ঠা নিয়ে যাতায়াত করছেন চতলা বাজার এলাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাও।
স্থানীয় মো. নিরব মহাজন, মাওলানা মো. মোসলেহউদ্দিন ও আনিছল হক বলেন, লালমোহনের দালাল বাজার থেকে লর্ডহার্ডিঞ্জে যাতায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কের মাঝে এ ব্রিজটি। যা ভেঙে থাকার কারণে এখান দিয়ে বড় ধরনের কোনো যানবাহন চলাচল করতে পারছে না। এছাড়া আহত হচ্ছেন অনেক মানুষ। তাই বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি নতুন করে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন।
.png)
এ ব্যাপারে এলজিইডির লালমোহন উপজেলা প্রকৌশলী রাজীব সাহা বলেন, ওই ব্রিজটিসহ লালমোহনের মোট ১২টি ব্রিজের বেহাল অবস্থা। এসব ব্রিজগুলো নতুন করে নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সময়ের মধ্যে এসব ব্রিজ নতুন করে নির্মাণের কাজ শুরু করা হবে।