রোববার সকালে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউপির ফুলবাড়ি বরিন্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি গ্রামের জয়নুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে জমি বিক্রির ৪৩ হাজার টাকা নিয়ে জয়নুদ্দিন ও তার ছেলে জিয়ারুল ইসলামের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জয়নুদ্দিন ক্ষিপ্ত হয়ে ছেলের পেটের ডানপাশে ইট দিয়ে আঘাত করেন। এ সময় ঘটনাস্থলেই জিয়ারুল মারা যান।
.png)
গোমস্তাপুর থানার ওসি মাহবুব আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।