শুক্রবার দুপুরে কক্সবাজার র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার বাঁধন নীলফামারী জেলার ৯ নম্বর ইটাখোলা সিংদই বুড়ির ডাঙ্গা এলাকার মৃত বাবুল আকতারের ছেলে।
.png)
শামসুল আলম খান জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা কক্সবাজার সদর উপজেলার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে অভিযান চালান। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা তাকে ধাওয়া দিয়ে গ্রেফতার করেন। এরপর তার কাছ থেকে ৩০ হাজার ইয়াবা জব্দ করেন।
শামসুল আলম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাঁধন জানিয়েছেন; তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে মিয়ানমার থেকে ইয়াবা এনে বিভিন্ন জেলায় সরবরাহ করছিলেন। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।