ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাফনের সময় ঝগড়া, ৯৯৯ কল পেয়ে লাশ উদ্ধার করল পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৮, ১৪ জুন ২০২৩
দাফনের সময় ঝগড়া, ৯৯৯ কল পেয়ে লাশ উদ্ধার করল পুলিশ
ফাইল ফটো

নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক গৃহবধূর লাশ দাফনের সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ৯৯৯ কল পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ঐ গৃহবধূর স্বামীকে আটক করা হয়।

বধুবার দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতন্তদের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানা যায়, ঐ গৃহবধূর নাম ইয়াসমিন (৩০)। তিনি বন্দর মুসাপুর কোল চরিত্র এলাকার জালাল উদ্দিনের মেয়ে। তার মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে অভিযোগ উঠেছে।

Advertisement

ঘটনাস্থলে যাওয়া এসআই আলাউদ্দিন আজাদ জানান, নিহতের লাশ দাফন করা নিয়ে স্বামীর ও বাবার বাড়ির লোকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ৯৯৯ কল করেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। একই সঙ্গে নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!