বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক রোজিনা খান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মজনু মিয়া ও কবির মিয়া। তাদের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার বাগমারা পশিচমপাড়া গ্রামে।
সরকার পক্ষের আইনজীবী এপিপি সেলিম মিয়া জানান, ২০১০ সালের ২৮ জুলাই বিকেলে হোমনার বাগমারা পশিচমপাড়া গ্রামের আবদুল করিমকে (৩৫) বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। এর চারদিন পর ২ আগস্ট দুপুরে হোমনার বালুর মাঠের পশ্চিমে তিতাস নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে হোমনা থানায় মামলা দায়ের করেন। ঐ মামলায় সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।
.png)