মঙ্গলবার বিকেলে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি রনি আদালতে উপস্থিত ছিলেন।
রায়ের তথ্য নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) নাসিমুল বারী হলি।
.png)
২৭ বছরের রনি বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সাইফুল ইসলাম। ২০১৮ সালের ৫ মে রাত ৮টার দিকে একই জেলার গাবতলী উপজেলা বাসিন্দা ছায়েদ আলীকে ছুরিকাঘাতে হত্যা করেন তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বাদী হয়ে গাবতলী মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় রনিসহ চারজনকে আসামি করা হয়।
আইনজীবী নাসিমুল বারী হলি বলেন, ঘটনার রাতে রনি ছায়েদ আলীর বাড়িতে প্রবেশ করে তার মেয়েকে বিয়ের কথা বলে অপহরণের চেষ্টা করেন। এ সময় তাকে বাধা দিতে গেলে ছায়েদ আলীকে ছুরিকাঘাত করেন রনি।
তিনি আরো বলেন, রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।