ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিংগাইরে সাড়ে তিন লাখ টাকার মাদকসহ আটক ৫

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩২, ১২ জুন ২০২৩
সিংগাইরে সাড়ে তিন লাখ টাকার মাদকসহ আটক ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৩০০ ইয়াবা ও ২৪ গ্রাম হেরোইনসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

আটকৃতরা হলেন- সিংগাইর উপজেলার বকচর গ্রামের খোকন, রমজান আলী, আজিমপুর গ্রামের কিয়ানুর, জায়গীর গ্রামের মো. আনোয়ার হোসেন ও নয়াপাড়া গ্রামের মো. মুজিবুর হোসেন।

Advertisement

পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, রোববার বিকেল থেকে রাত পর্যন্ত মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বকচর, আজিমপুর ও জায়গীর এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাড়ে পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৩০০ ইয়াবা ও ২৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ ৪৫ হাজার টাকা।

তিনি আরো জানান, আটক আনোয়ার হোসেনের বিরুদ্ধে আদালতে দুটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় সিংগাইর থানায় পৃথক তিনটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!