ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কলাপাড়ায় ব্রিকফিল্ড ম্যানেজারকে কুপিয়ে জখম

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৮, ১১ জুন ২০২৩
কলাপাড়ায় ব্রিকফিল্ড ম্যানেজারকে কুপিয়ে জখম
ফাইল ছবি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সুলতানগঞ্জ গ্রামে আর এন্ড ব্রিকফিল্ড ম্যানেজার রেজাউল সিকদারকে (৩৮) বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে একদল হেলমেট পরিহিত দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায়।

পরে স্থানীয়রা রেজাউলকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রেজাউলের মাথায়, পিঠে ও হাতে-পায়ে কোপের জখম রয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!