ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিংগাইরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৩, ১০ জুন ২০২৩
সিংগাইরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টা
আব্দুল গফুর

মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চান্দহর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল গফুরকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার ভোরে ফজর নামাজ পড়ার উদ্দেশে আটিপাড়া দেওয়ানবাড়ী মসজিদে যাওয়ার সময় তিনি হামলার শিকার হন।

আহত আব্দুল গফুর (৪৫) উপজেলার চান্দহর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য ও আটিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।

Advertisement

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা বেশ কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তাকে হত্যার উদ্দেশে এলোপাতাড়ি কোপালে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনা টের পেয়ে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। হামলাকারীদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!