সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্র) আবুল কালাম।
গ্রেফতারকৃতরা হলেন, চর সিংগাইর উত্তর আঙ্গারিয়া এলাকার মো. মামুন (২৬), আব্দুল হালিম (২৬), মো. সেলিম মিয়া (২৫) ও মো. জমির উদ্দিন ওরফে জমিদার (২৭)।
.png)
আবুল কালাম জানান, রোববার (১৪ মে) রাতে জেলার সিংগাইর উপজেলার উত্তর আঙ্গারিয়া এলাকা থেকে ৩০ গ্রাম হেরোইনসহ তিনজন এবং পূর্ব ভাকুম এলাকা থেকে ৯ লিটার চোলাই মদসহ আরো একজনকে গ্রেফতার করে ডিবি।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের নামে সিংগাইর থানায় পৃথক দুটি মামলা বিচারাধীন রয়েছে। এ ব্যাপারে আরো পৃথক ২টি মামলা রুজু করা হবে।