ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে হেরোইনসহ যুবক আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৪, ১২ মে ২০২৩
মানিকগঞ্জে হেরোইনসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির পরিদর্শক আবুল কালাম। আটককৃত রিপন ওরফে স্বপন মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকার বাসিন্দা।

পরিদর্শক আবুল কালাম জানান, শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে বেউথা এলাকার দিশারী স্কুলের সামনে থেকে ২০ গ্রাম হেরোইনসহ রিপনকে আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় দুই লাখ টাকা। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!