গ্রেফতারকৃতরা হলেন কালিহাতী উপজেলার পটলবাজার চর হামজানি গ্রামের রহিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে মো. খাদেমুল ইসলাম ও সিরাজগঞ্জ জেলার ৯ নম্বর কালিয়া হরিপুর চরবনবাড়ীয় গ্রামের জয়নুল আবেদীনের ছেলে মো. আব্দুল রশিদ পল্টু।
সিরাজগঞ্জ র্যাব-১২, সিপিএসসি কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আবুল হাসেম সবুজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
.png)
আবুল হাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সংলগ্ন মেসার্স কালিহাতী সুপার এগ্রো ফুডের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ৩৪৬ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।