রোববার বিকেল ৫টার দিকে মানিকগঞ্জ পৌরসভার পূর্বদাশড়া নাগবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল একই এলাকার মো. লাভলু মোল্লার ছেলে। এছাড়া ঐ ট্রাকচালকের নাম আমির হোসেন। তিনি ঢাকার সাভার উপজেলার হিজলা গ্রামের শামসুদ্দিনের ছেলে।
জানা যায়, বিকেলে রবিউল বাড়ির সামনের রাস্তায় সাইকেল চালাচ্ছিল। এ সময় বালুবাহী একটি ট্রাক রবিউলকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। শিশুটিকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয়রা মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে ট্রাকচালককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
.png)
মানিকগঞ্জ থানার ওসি আব্দুর রউফ জানান, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।