শনিবার এ তথ্য জানিয়েছেন মানিকগঞ্জ পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন বিল্লাল হোসেন, আশিক হোসেন ওরফে মনির ও শাহিনুর ইসলাম ওরফে সহোন।
.png)
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অভিযুক্ত বিল্লাল হোসেন নিহত রহিমের কাছ থেকে সুদের ওপর টাকা নেন। টাকা ফেরত না দিয়ে রহিমকে হত্যার পরিকল্পনা করেন বিল্লাল। রহিমকে মারার জন্য ১০ হাজার টাকার বিনিময়ে আশিক ও শাহিনুরের সঙ্গে চুক্তি করেন বিল্লাল। পরিকল্পনা অনুযায়ী ৫ জুন রহিমকে কৌশলে ডেকে ১০টি ঘুমের বড়ি মিশ্রিত কোমল পানীয় পান করান তারা। অজ্ঞান হয়ে পড়লে তারা রহিমের নাক-মুখ চেপে ধরে তার মুখে বিষ ঢেলে দেন। পরে সেখান থেকে সরে যান।
অভিযুক্তরা হত্যাকাণ্ডে জড়িত থাকার ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শাহিনুরের বিরুদ্ধে আগেও দুটি হত্যা মামলা রয়েছে।
গত ৫ জুন উপজেলার কাকনা গ্রামের বাসিন্দা আবদুর রহিম নিখোঁজ হন। ৭ জুন বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতপরিচয়দের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার।