ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়ির সামনের পুকুরে ডুবে মরলো শিশু রামিয়া

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৬, ১০ জুন ২০২৩
বাড়ির সামনের পুকুরে ডুবে মরলো শিশু রামিয়া
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার দুর্গাপুরে বাড়ির সামনের পুকুরের পানিতে পড়ে দেড় বছরের রামিয়া আক্তার নামের শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বারবার মুর্ছা যাচ্ছেন শিশুটির মাসহ স্বজনরা।

শনিবার বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু রামিয়া ওই গ্রামের সুমন মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে শিশুটি প্রতিদিনের মতো খেলা করছিল। এদিকে দৈনন্দিন কাজে মাসহ অন্যরা ব্যস্ত থাকায় বাড়ির সামনেই থাকা পুকুরের পানিতে সবার অগোচরে পড়ে যায় শিশুটি। হঠাৎ কাজের ফাঁকে শিশুর মা তার খোঁজ করতে থাকেন। তাৎক্ষণিক চিৎকার করতে থাকলে পরিবারের সদস্যরাসহ প্রতিবেশীরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে পানিতে ভাসতে দেখে শিশুটিকে। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রামিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দীপা সরকার বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। 
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!