ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে কোটি টাকার সোনার বারসহ গ্রেফতার ২

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫২, ১০ জুন ২০২৩
ফরিদপুরে কোটি টাকার সোনার বারসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের মধুখালীতে কোটি টাকা মূল্যের ৬টি সোনার বারসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে পাচারকারী দুইজনকে সোনার বারসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুর কোতোয়ালী থানার ভাটি কানাইপুর গ্রামের মলিন কুমার মালোর ছেলে শংকর কুমার মালো (৩৯) ও তালতলা গ্রামের রশিদ মোল্যার মেয়ে জামিলা পারভীন (২৫)।

Advertisement

মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুদ রানার নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার মাঝকান্দি এলাকা থেকে ৬টি সোনার বারসহ পাচারকারী দু’জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ৬টি সোনার বারের ওজন ১ কেজি সাড়ে ৩শ’ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৪ লাখ ৮৫ হাজার ৮৫০ টাকা। এ ঘটনায় মধুখালী থানার এসআই মাসুদ রানা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!