ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেলে যাওয়া মোটরসাইকেলে মিলল ৭ সোনার বার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০১, ১৮ মে ২০২৩
ফেলে যাওয়া মোটরসাইকেলে মিলল ৭ সোনার বার
ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় পাচারকালে সাতটি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। তবে, এ সময় কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আলীপুর ইটভাটা সংলগ্ন এলাকা থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়।

বিকেলে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দফতর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

Advertisement

এতে বলা হয়, সাতক্ষীরার গাজীপুর সীমান্ত দিয়ে একটি সোনার চালান ভারতে পাচার করা হবে- এমন গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হকের নেতৃত্বে বাকাল চেকপোস্টের একটি আভিযানিক দল আলীপুর ইটভাটা সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় চোরাকারবারীরা ঐ এলাকায় পৌঁছলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেল তল্লাশি করে সাতটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ৮১৬ গ্রাম ৪২০ মিলিগ্রাম। যার মূল্য ৬৮ লাখ ৭৭৮ টাকা।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের ও সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!