ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরায় পিকআপ উল্টে ঝরল ২ জনের প্রাণ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৫, ১৬ মে ২০২৩
সাতক্ষীরায় পিকআপ উল্টে ঝরল ২ জনের প্রাণ
ফাইল ছবি

সাতক্ষীরা-খুলনা মহাসড়‌কে পিকআপ উল্টে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হ‌য়ে‌ছেন কমপক্ষে ১৫ জন। মঙ্গলবার সকা‌লে সাতক্ষীরার কু‌মিরা নামকস্থা‌নে এ দুর্ঘটনা‌ ঘ‌টে।

নিহতরা হ‌লেন, শ্যামনগর উপজেলার কাশিমা‌রি গ্রা‌মের মন্টু গাজীর ছে‌লে সুমন হো‌সেন (৩৫) ও জয়নগর গ্রা‌মের মৃত মের আলীর ছে‌লে আবুল হো‌সেন।

আহতরা হ‌লেন, ইমন ইয়া‌ছির শুকুর আলীসহ কমপ‌ক্ষে ১৫ জন।

Advertisement

পাট‌কেলঘাট থানার ওসি শেখ মাহমুদ জানান, শরীয়তপুর থে‌কে ধান কেটে বা‌ড়ি‌তে ফির‌ছি‌লেন তারা। এ সময় পিকআপটি সাতক্ষীরার কু‌মিরায় পৌঁছালে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দে প‌ড়ে যায়। পরে আহত‌দের উদ্ধার ক‌রে বি‌ভিন্ন হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। চি‌কিৎসাধীন অবস্থায় সদর হাসপাতা‌লে দুইজন মারা যান। বর্তমানে আহতরা বি‌ভিন্ন হাসপাতা‌লে চি‌কিৎসাধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!