প্রথমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও পরে মাত্রা বাড়তে থাকে। তবে মুষলধারে বৃষ্টি নামতে দেখা যায়নি। একটানা দাবদাহের মাঝে স্বস্তির বৃষ্টি পেতে অপেক্ষায় ছিলেন এ অঞ্চলের মানুষ। গত দুইদিন আকাশ মেঘলা থাকলেও আজ নামলো স্বস্তির বৃষ্টি।
আজ জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।
.png)
এ নিউজ করার সময় জেলা শহরে বৃষ্টি থামলেও জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়।