ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে নামলো স্বস্তির বৃষ্টি

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৪, ৯ জুন ২০২৩
লালমনিরহাটে নামলো স্বস্তির বৃষ্টি
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটে তীব্র গরমের অবসান ঘটিয়ে অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি। জেলাজুড়ে বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কয়েকদিন ধরে এ জেলায় তীব্র দাবদাহ বয়ে চলছিল।

শুক্রবার সকাল থেকে জেলা সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় শুরু হয় ঝড়-বৃষ্টি। এতে জনজীবনে স্বস্তির দেখা মিলেছে।

কুড়িগ্রাম রাজারহাট উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র বলেন, শুক্রবার সকাল ৯টায় কুড়িগ্রাম-লালমনিরহাটের বিভিন্ন এলাকায় প্রায় ৪৯ মিনিট বৃষ্টিপাত হয়। এ সময় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Advertisement

কালীগঞ্জ উপজেলার দলগ্রাম এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, প্রচণ্ড গরম আর রোদের ১০ দিন পর বৃষ্টি নামলো। এই বৃষ্টিতে অনেক মানুষ উপকৃত হলো।

লালমনিরহাট সদর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান সুজন বলেন, এ যেন নদীতে ডুবে যাওয়ার আগে বেঁচে থাকার জন্য পাওয়া এক টুকরো গাছের ডাল। গত কয়েকদিনে যেভাবে তাপ ছড়াচ্ছিল তাতে করে মানুষের বেঁচে থাকাটাই যেন অসম্ভব হয়ে পড়েছিল। আজ এই স্বস্তির বৃষ্টি সবার প্রাণে সঞ্চার এনে দিল।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!