ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:২২, ৯ জুন ২০২৩
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ফাইল ফটো

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় হাবিবা নামে ৯ বছরের এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নওদাপাড়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবা উপজেলার আমলা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের চা বিক্রেতা হাসান আলীর মেয়ে। 

মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সকালে এক আত্মীয়র মোটরসাইকেলে যাচ্ছিল শিশু হাবিবা।  এ সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নওদাপাড়া ব্রিজের কাছে পৌঁছালে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় হাবিবা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!