ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঈশ্বরগঞ্জে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০০, ২৭ মে ২০২৩
ঈশ্বরগঞ্জে ট্রাকের ধাক্কায় কিশোর নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মারুফ হোসেন নামে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে।

শনিবার বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গালাহার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ হোসেন ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের বাঘবেড় গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে।

জানা যায়, মারুফ হোসেন বিকেলে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মাইজবাগ বাজারের দিকে যাচ্ছিল। পথে গালাহার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় মারুফ হোসেন। পরে নান্দাইল উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঈশ্বরগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।

Advertisement

ঈশ্বরগঞ্জ থানার ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!