অফিস শেষে রাত সাড়ে ৮টার দিকে রাস্তা পার হচ্ছিলেন তানজিলা। এ সময় একটি ট্রাকের ধাক্কায় মারা যায় সে। স্টাফ কোয়ার্টার হোসেন প্লাজায় ইন্ডিয়ান বুটিকের সেলসম্যান হিসেবে কাজ করা তানজিলা মা ও ভাইয়ের সঙ্গে ডেমরার সারুলিয়ার আমতলায় এক ভাড়া বাসায় থাকতো। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুরা উপজেলায়।
স্থানীয়রা জানান, তানজিলা ডেমরা থেকে যাত্রাবাড়ী যাওয়ার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার ওপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হয় সে। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আর রাফি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র মেয়ে তানজিলার নিহতের ঘটনা মানতে পারছেন মা খুরশিদা বেগম। ট্রাক চালকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
.png)
ট্রাকটি উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। তবে তারা নিহতের বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।