নিহত আবুল হোসেন কুমিল্লার মেঘনা উপজেলার চালিডাঙ্গা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, ঢাকা থেকে যশোরগামী জেনারেটর বহনকারী একটি পিকআপকে খুলনা থেকে ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে পিকআপের হেলপার আবুল হোসেন ঘটনাস্থলেই মারা যান।
.png)
কাশিয়ানী থানার ওসি মো. ফিরোজ আলম জানান, মরদেহ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত ট্রাক এবং পিকআপ জব্দ করা হয়েছে।