মৃত শাহজাহান মিয়া (৫০) কাঞ্চনপুর গ্রামের জালু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
মাছিহাতা ইউটি চেয়ারম্যান মো. আলামিনুল হক পাভেল বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এ সময় জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষক শাহজাহান মারা যান। পাশাপাশি একই সময়ে খেওয়াই গ্রামে মাঠে ঘাষ খাওয়ার সময় বজ্রপাতে গ্রামের কৃষক মনা ভূঁইয়ার ৩টি গরু মারা যায়।
.png)
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।